এখন থেকে ভাতিজা-ভাগনেরাও অঙ্গ দান করতে পারবেন, দেশেই হবে প্রতিস্থাপন

বাংলাদেশে অঙ্গপ্রত্যঙ্গ দানের পরিধি বৃদ্ধি এবং দেশে বৈধভাবে অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি করার জন্য ‘মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনসংক্রান্ত অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন আইন অনুযায়ী, এখন ভাতিজা ও ভাগনেরাও অঙ্গ দান করতে পারবেন এবং দেশে অঙ্গ প্রতিস্থাপন করা যাবে। এছাড়া, মৃত্যুর পর দেহ দান করার নিয়মেও কিছু পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনের বিষয়টি দীর্ঘদিন ধরে হালনাগাদ হয়নি। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, নতুন অধ্যাদেশটি জারি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন অঙ্গপ্রতিস্থাপন খুব সহজ হবে। পূর্বে শুধুমাত্র নিকটাত্মীয়দের মধ্যেই এটি সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন ভাতিজা-ভাগনেও অঙ্গ দান করতে পারবেন। ফলে, অনেক মানুষকে কিডনি প্রতিস্থাপনের জন্য বিদেশে যেতে হবে না। এটি বাংলাদেশের হাসপাতালগুলোকেও এই সেবা দিতে সক্ষম করবে, যা সরকার যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখছে।’

প্রেস সচিব আরও জানান, দেহ দান করে মারা গেলে, দেহের অঙ্গগুলো আইনি দৃষ্টিকোণ থেকে ব্যবহার করা যাবে। এসব বিষয়ও আইনে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

এছাড়া, বৈঠকে উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব শুচিস্মিতা তিথি এবং নাঈম আলী।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।