‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, সৎভাবে দায়িত্ব পালন করলে এনবিআর কর্মকর্তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে যারা বড় ধরনের সীমালঙ্ঘন করেছেন, তাদের ব্যাপারে আলাদা দৃষ্টিভঙ্গিতে পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার (৭ জুলাই) বিকেলে ঢাকা কাস্টমস হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমি কর্মকর্তাদের অভয় দেওয়ার জন্যই এসেছি। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করেন এবং সুষ্ঠুভাবে তাঁদের দায়িত্ব পালন করেন, তাহলে ভয়ের কিছু নেই। তবে যারা অনেক বড় আকারে সীমা লঙ্ঘন করেছে, তাদের বিষয়টি আমরা ভিন্নভাবে দেখব।’

তিনি জানান, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত এনবিআর ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায় করেছে।

চেয়ারম্যান আরও জানান, কাস্টমস ডিউটি সংক্রান্ত পেমেন্ট এখন থেকে অটোমেটেড চালানের মাধ্যমে দেওয়া যাবে। এতে পণ্য খালাসে জটিলতা কমবে এবং রাজস্ব সরাসরি সরকারি কোষাগারে যাবে। এই পদ্ধতি আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি কার্যকর হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি এনবিআরের শীর্ষ পর্যায়ে পরিবর্তন এবং কয়েক দফায় কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে এই বক্তব্য এলো।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।