এপ্রিলে স্মার্ট কার্ড বিতরণ শুরু করবে ইসি

চলমান ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ ১২ এপ্রিল থেকে স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেসের (আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের  প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী সভায় বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় মুদ্রিত স্মার্ট কার্ডসমূহ বিতরণের ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রপাতির জোগাড় করা কষ্টসাধ্য হতে পারে। এছাড়া অফিসের কারিগরি যন্ত্রপাতিগুলো বর্তমানে হালনাগাদ কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে। এ কার্যক্রম আগামী ১১ এপ্রিল শেষ হওয়ার পর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম জোরদার করা সম্ভব হবে।

ইসি আরও জানায়, সবশেষে হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ভোটার সংখ্যা ১২ কোটি  ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যার মধ্যে স্মার্ট কার্ড পেয়েছেন ছয় কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন আর এখনো এ সেবার বাইরে রয়েছেন পাঁচ কোটি ২৭ লাখ ৮১১ জন। চললাম বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে জুনে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করবে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি এতে দেশে আরও ৫০ লাখের বেশি ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, ২০১৬ সালের ৩ অক্টোবর স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করেও ৮ বছরের বেশি সময় অতিবাহিত হলেও দেশের সব নাগরিকদের স্মার্ট কার্ড তুলে দিতে পারেনি সংস্থাটি।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।