এবার ভাষানটেক বিআরপি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

এবার আগুনে পুড়ছে রাজধানীর ভাষানটেক বিআরপি বস্তি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, ভাষানটেকের বিআরপি বস্তিতে ১১টার দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে আজ বৃহস্পতিবার (৬ মার্চ) মধ্যরাত ঢাকার গাবতলীতে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে দুটি বাসসহ প্রায় দুইশ ঘর। দুইঘণ্টা চেষ্টার পর ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 
 

খবরওয়ালা/এমজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।