এবার হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

জুলাই আন্দোলনে রাজধানীর গুলশানে পারভেজ ব্যাপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

বুধবার (২০ আগস্ট) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন জাকির হোসাইন তাকে গ্রেপ্তার দেখান। এর আগে গত ১২  আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী।

জুমার নামাজের পর আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২ জুলাই পারভেজের বাবা মো. সবুজ গুলশান থানায় মামলা করেন। এর আগে গত ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে।

এ সময় তাকে মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে গুলশান থানায় হস্তান্তর করে রমনা মডেল থানা পুলিশ। পরদিন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৭ মে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।