এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহে অস্ত্রসহ গ্রেপ্তার ১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের সময় দেশীয় অস্ত্রসহ মো. মেহেদী হাসান (১৭) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিশ্চিন্তপুর হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এসএসসির ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন ১১টা ৪০ মিনিটে দেওয়াল টপকে পরীক্ষার হলে প্রবেশ করতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এবং মতলব উত্তর থানা পুলিশ তাকে আটক করে।

আটক মেহেদী হাসান নিশ্চিন্তপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

এসময় মো. মেহেদী হাসানের দেহ তল্লাশি করে নকলসহ একটি দেশীয় ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র সচিব মে. আরিফ উল্ল্যা মতলব উত্তর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের সময় মো. মেহেদী হাসানকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, এ ঘটনায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র সচিব আরিফ উল্ল্যা মতলব উত্তর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।