ঐকমত্য কমিশনের সভায় ‘সংসদের ছায়া’ খুঁজে পেয়েছেন আজাদ

জাতীয় ঐকমত্য কমিশনের সভার প্রতীকী বয়কট নিয়ে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সভা একটি দল একদিন প্রতীকীভাবে বয়কট করেছে। পরদিনই আবার ফিরে এসেছে। সভায় সেই দলকে কথা বেশি বলতে দেওয়ার অভিযোগ করে অন্য দুটি দল প্রতীকী ওয়াকআউট করেছে।

অনেকেই এসবের মধ্যে রাজনীতিতে অনৈক্যের ছায়া দেখছেন। আমি এটাকে দেখছি খুবই ইতিবাচকভাবে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।    

আজাদ মজুমদার বলেন, এই মুহূর্তে দেশে কোনো সংসদ নেই।

গত দেড় যুগ সংসদ থাকলেও সেখানে কাজের চেয়ে অকাজই বেশি হয়েছে। নেতা নেত্রীদের স্তুতি আর প্রতিপক্ষের গোষ্ঠী উদ্ধারেই বেশির ভাগ সময় ব্যস্ত থেকেছেন সাংসদরা। আইন প্রণয়ন নিয়ে খুব কম সময় তারা ব্যয় করেছেন। তিনি বলেন, গতকাল কিছুক্ষণ ঐকমত্য কমিশনের সভায় ছিলাম।

প্রাণবন্ত বিতর্কে অংশ নিয়েছেন রাজনীতিবিদরা। মনে হচ্ছিল এই মুহূর্তে এটাই আমাদের বিকল্প সংসদ।  রাজনৈতিক নেতৃবৃন্দ যেসব বিষয়ে আলোচনা করেছেন এগুলোই হয়ত আগামী দিনে আইনে পরিণত হবে। এই রাজনীতিবিদরেই কেউ কেউ হয়ত নির্বাচিত হয়ে আসবেন আইন প্রণেতা হিসেবে। এখন যেমন তারা আগামী দিনের রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলছেন, সংসদেও হয়ত একইভাবে বিতর্কে অংশ নেবেন।

কোনো কিছু মনমতো না হলে প্রতীকী প্রতিবাদ করবেন, ওয়াক আউট করবেন।
তিনি আরও বলেন, দেশের রাজনীতি থেকে এই সংস্কৃতিটা হারিয়ে গিয়েছিল। ঐকমত্য কমিশনের আলোচনায় এই অনুশীলন ফিরে এসেছে। আশা রাখি, নির্বাচিত সংসদও হবে একইভাবে প্রাণবন্ত।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।