ওআইসির বৈঠকে যোগ দিতে সৌদি গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

ফিলিস্তিন ইস্যুতে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌদি আরব গেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) তিনি জেদ্দার উদ্দেশ্যে রওনা হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, পররাষ্ট্র উপদেষ্টা আজ দুপুরে ঢাকা ত্যাগ করেছেন। তিনি জেদ্দায় ওআইসির এক্সট্রা অর্ডিনারি মিটিংয়ে অংশগ্রহণ করবেন।

ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে তৌহিদ হোসেন ৮ মার্চ দেশে ফিরে আসবেন।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে সৌদি আরবের জেদ্দায় এ বৈঠক আয়োজন করেছে ওআইসি।

খবরওয়ালা/জেআর

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।