ওয়ারীতে জাল টাকার কারখানা, দুই ‘নোটমাস্টার’ গ্রেফতার

রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬ লাখ টাকার জাল নোট।

গ্রেফতার দুইজন হলেন নূরুল হক (৩২) ও সাইদুল আমিন (২৪)।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শনিবার রাত প্রায় ১১টা ৫০ মিনিটে ওয়ারী থানার জুরিয়াটুলি এলাকায় অভিযান চালায় ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম। এ সময় গ্রেফতারদের কাছ থেকে ৬ লাখ টাকার জাল নোট, ১৯ লাখ ৭০ হাজার টাকার আসল নোট, একটি টাকা গণনার মেশিন, দুটি স্ট্যাপলিং মেশিন ও দুটি প্যাকেট স্ট্যাপলার পিন জব্দ করা হয়।

ডিবির সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—জুরিয়াটুলি এলাকার একটি বাসায় দুই ব্যক্তি বিপুল পরিমাণ জাল টাকা নিয়ে অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুজনকেই আটক করে।

এ ঘটনায় ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিসি তালেবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন—দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বিভিন্ন বাজারে ছড়িয়ে দিতেন। বর্তমানে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।