ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর থেকে সব ব্র্যান্ড ও পেটেন্টকৃত ফার্মাসিউটিক্যাল পণ্যে ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটিতে ওষুধের দাম দ্বিগুণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

২০২৩ সালে যুক্তরাষ্ট্র ১৫ হাজার ৮০০ কোটি ডলারের ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করেছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল প্রক্রিয়াজাত ওষুধ, যার পরিমাণ ৮ হাজার ৬০০ কোটি ডলারের বেশি। প্রধান আমদানিকারক দেশগুলো হলো আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি ও ভারত।

ট্রাম্প জানিয়েছেন, বিদেশি কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে ওষুধের কারখানা স্থাপন করলে তাদের শুল্ক মওকুফের সুযোগ থাকবে। তবে কেন হঠাৎ শুল্ক আরোপ করা হলো এবং এটি আগের রেসিপ্রোক্যাল শুল্কের সঙ্গে যোগ হবে কি না, তা তিনি ব্যাখ্যা করেননি।

বিশ্বে যুক্তরাষ্ট্র ওষুধের অন্যতম বৃহত্তম বাজার। শুল্কের কারণে শুধু মার্কিন ভোক্তা নয়, রপ্তানিকারক দেশগুলোকেও অর্থনৈতিক চাপ পড়বে। অর্থনীতিবিদরা বলছেন, হঠাৎ এমন শুল্ক স্বাস্থ্যখাতে সরবরাহ সংকট সৃষ্টি করতে পারে এবং দাম বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

মার্কিন বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, কংগ্রেস বা আদালত যদি হস্তক্ষেপ না করে, তবে অক্টোবর থেকে মার্কিন ওষুধ বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।