কক্সবাজারে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: দুদকের ৮ মামলা

কক্সবাজারে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার সন্ধ্যায় দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়।

এর মধ্যে ৬ মামলার বাদী উপসহকারী পরিচালক নচিকেতা চক্রবর্তী এবং ২ মামলার বাদী উপসহকারী পরিচালক মুহাম্মদ হুমায়ুন বিন আহমদ।

মামলার আসামিরা হলেন, আকতার কামাল চৌধুরী, জাফর আলম চৌধুরী, শফিউল আলম চৌধুরী, মো. জাকারিয়া চৌধুরী, মো. দেলোয়ার হোসাইন ও তার স্ত্রী আলকামা বসরী সিলভা টেকনাফের নীলা এলাকার ইউপি সদস্য শামসুল আলম ওরফে বাবুল এবং তার স্ত্রী সালেহা বেগম

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাগুলো করা হয়েছে। শিগগিরই তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।