কমলগঞ্জে চা-বাগানের লেক থেকে যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি চা-বাগানের লেক থেকে কিনু বাউরী (২৪) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার শমশেরনগর চা-বাগানের ১৪ নম্বর সেকশনের লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কিনু বাউরী ওই বাগানের চা-শ্রমিক বধু বাউরীর ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, রবিবার বিকেল থেকে কিনু নিখোঁজ ছিলেন। সোমবার সকালে বাগানে কাজে যাওয়ার সময় চা-শ্রমিকেরা লেকে একটি লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেন। পরে পরিবার লাশটি শনাক্ত করলে পুলিশে জানানো হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।