কমলাপুর স্টেশনে কন্টেইনারবাহী ট্রেন লাইনচ্যুত

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় একটি কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে দেড় ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (১৯ মার্চ) সকাল ১১টা ৩৫ মিনিটে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে একটি কন্টেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউন লাইনে পেছন থেকে ২টি ক্যারেজ পড়ে যায়। এ ঘটনার পর স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়। এখন কিছুক্ষণের মধ্যে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল শুরু হবে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।