করোনায় একদিনে ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও তিনজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

রবিবার (২০ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার এই তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে মৃত্যুবরণ করা একজনসহ চলতি বছর করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। একই সময়ের মধ্যে পরীক্ষাকৃত ১৩৫টি নমুনার মধ্যে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ফলে জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৪ জনে।

বর্তমানে দেশে করোনার মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২ দশমিক ২২ শতাংশ বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের আগস্টে করোনায় দৈনিক সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এরপর থেকে আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং দীর্ঘ সময় করোনায় মৃত্যু শূন্যে নেমে আসে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।