কলেজছাত্রকে বলাৎকারের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

রিশালের গৌরনদীতে এক কলেজছাত্র (১৭)কে বলাৎকারের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাসুদ সরদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার রাতে বরিশাল কোতোয়ালী থানার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাকে আটক করে এবং রাতে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করে।

গ্রেপ্তার মাসুদ সরদার স্থানীয়ভাবে কিং মাসুদ নামে পরিচিত। তিনি খাঞ্জাপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম সরদারের ছেলে এবং নিজেও বিএনপির স্থানীয় ও ইতালি শাখার নেতা।

ভিকটিম কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ভুক্তভোগীর বাবা খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাসুদ সরদারসহ তিনজনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বুধবার ভোরে প্রধান আসামির সহযোগী মো. নিলয় আহম্মেদকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় মাসুদ ফেসবুকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে যোগাযোগ শুরু করেন। পরে ভিকটিমকে সমরসিংহ বাজারের একটি দোকানে ডেকে নিয়ে আসা হয় এবং মোবাইল ফোনে মাসুদ সঙ্গে কথা বলানো হয়। এরপর মাসুদ ও সহযোগী ইমন সরদার মিলে ভিকটিমকে নিলয়ের বাসায় নিয়ে গিয়ে বলৎকার করেন।

ভুক্তভোগী কলেজ ছাত্র অভিযোগ করে বলেন, “কিং মাসুদ তার দুই সহযোগী ইমন ও নিলয়ের সহায়তায় আমাকে নিলয়ের ঘরে আটকে রেখে বিবস্ত্র করে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলৎকার করেছে।”

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তার মাসুদকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামি ইমন সরদারকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।