কাঁদছিল ৫ মাসের শিশু, গলা কেটে হত্যা করলেন মা

রংপুরের তারাগঞ্জে ৫ মাস বয়সী শিশুকন্যাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মা তুলসি রানী পুতুলের (২৫) বিরুদ্ধে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে শিশুটি কান্না করলে দাদি পাতানী রানী তাকে মা তুলসি রানীর হাতে দেন দুধ খাওয়ানোর জন্য। কিছুক্ষণ পর তুলসি রানী ঘরে নিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করেন। পরে রক্তাক্ত মরদেহ স্বামী বাবু লালের হাতে তুলে দেন তিনি।

শিশুটির বাবা হোটেল শ্রমিক বাবু লাল বলেন, কিছুই বুঝতে পারছি না। মাসখানেক ধরে স্ত্রী অসুস্থ থাকার কারণে মেয়েটা মায়ের কাছেই ছিল। আজ ভোরে দুধ খাওয়ানোর জন্য তার কাছে দিই। মেয়ের কান্না থেমে গেল ঠিকই, কিন্তু এভাবে থামবে তা কল্পনাও করিনি।

শিশুটির দাদি পাতানী রানী বলেন, ‘বউমার মাথার সমস্যা আছে। তাই নাতনি কয়েকদিন ধরে আমার কাছেই ছিল। সকালে কান্না করছিল বলে বউকে দেই দুধ খাওয়ানোর জন্য। কিছুক্ষণ পর দেখি আমার ছেলে হাতে করে রক্তাক্ত নাতনি নিয়ে কাঁদছে। আর বউ চুপচাপ দাঁড়িয়ে আছে।’

প্রতিবেশীরা জানান, শিশুটির মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। মা হয়ে কীভাবে সন্তানকে হত্যা করতে পারে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, ওই নারীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। স্বজনেরা জানিয়েছেন, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।