কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা কার্নির

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ২৮ এপ্রিল নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

রবিবার (২৩ মার্চ) এই সিদ্ধান্তের ফলে নির্বাচনের দৌড় শুরু হয়েছে।

মার্ক কার্নি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি, যা প্রেসিডেন্ট [ডোনাল্ড] ট্রাম্পের অন্যায় বাণিজ্যিক পদক্ষেপ এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি তার হুমকির কারণে সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘আমি কানাডার জনগণের কাছে শক্তিশালী ও ইতিবাচক সমর্থন চাই, যাতে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কার্যকরভাবে মোকাবিলা করতে পারি এবং এমন একটি নতুন কানাডিয়ান অর্থনীতি গড়ে তুলতে পারি যা সবার জন্য কাজ করবে। কারণ আমি জানি, আমাদের পরিবর্তন দরকার—বড় পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন।’

আগামী ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিশেষজ্ঞদের মতে, আগাম ভোটের মাধ্যমে কার্নি তার লিবারেল পার্টির সুবিধা নিশ্চিত করতে চাইছেন। ট্রুডোর জানুয়ারি মাসে পদত্যাগের ঘোষণা এবং ট্রাম্পের হুমকির পর থেকে লিবারেলদের প্রতি জনসমর্থন বেড়েছে।

তবে লিবারেল পার্টিকে আগে থেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছে বাড়ির উচ্চমূল্য এবং জীবনযাত্রার ব্যয়ের সংকটের কারণে। সাম্প্রতিক জরিপ অনুযায়ী, তারা এখন বিরোধী কনজারভেটিভ পার্টির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে।

এ বছরের জানুয়ারিতেও কনজারভেটিভ পার্টি লিবারেলদের চেয়ে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে ছিল এবং ধারণা করা হচ্ছিল যে তারা সহজেই বিজয়ী হবে। কিন্তু এখন পরিস্থিতি ১৮০ ডিগ্রি উলটে গেছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।