কাফনের কাপড় হাতে শিক্ষকরা শপথ: ‘১০ম গ্রেড ছাড়া ফিরব না’

দাবি আদায়ের আন্দোলনে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় হাতে শপথ নেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

রবিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে শিক্ষকরা শপথ নেন, “দশম গ্রেড এবং শতভাগ পদোন্নতি ছাড়া আমরা ফিরে যাব না।”

শপথ গ্রহণের পর শিক্ষক নেতা আনিসুর রহমান আনিস বলেন, “একই যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষকরা দশম গ্রেড পাচ্ছেন, কিন্তু আমাদের দেওয়া হচ্ছে ১৩তম গ্রেড। বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট হলেও আমাদের দিনমজুরের অর্ধেক বেতনে চাকরি করতে হয়।”

তিনি আরও বলেন, “বেতন-ভাতা বৃদ্ধির বিষয় আলোচনার সময় কোষাগারে টান পড়ে, অথচ দেশে কোটি কোটি টাকার দুর্নীতি চলছে। আমরা রাষ্ট্রের কাছে আমাদের ন্যায্য দাবি জানিয়েছি। কিন্তু গতকাল শাহবাগে আমাদের ওপর ন্যক্কারজনক হামলা করা হয়েছে।”

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বর্তমানে জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান। তারা দশম গ্রেডে উন্নীত করার দাবিতে আন্দোলন চালাচ্ছেন। শিক্ষকদের অন্য দুই দাবি হলো—শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।