১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও শ্রদ্ধা জানানোর কারণে বয়কটের শিকার হয়েছেন দেশের জনপ্রিয় সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ। তাদেরকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে আজ শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এ সংক্রান্ত একটি পোস্টার ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টারে লেখা রয়েছে— ‘কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন’; ‘শহীদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করে এদের চিনে রাখুন’। এতে ৩০ জন সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বের নাম উল্লেখ করা হয়েছে।
আয়োজকদের একজন আব্দুল ওয়াহেদ বলেন, ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে বিকেল ৫টায় টিএসসিতে তাদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হবে।’
তালিকায় যেসব সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বের নাম রয়েছে, তাদের মধ্যে আছেন— গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, সিয়াম (এসপি ক্রিয়েশন), জাহের আলভি, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ, ফারাবি হাফিজ, পিয়া জান্নাতুল, আরস খান, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, সাকিব খান, স্বাধীন, পারসা মেহেজাবিন, কচি খন্দকার এবং মেহের আফরোজ শাওন প্রমুখ।
খবরওয়ালা/এসআই



