কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে আকস্মিক বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী দুর্গম সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা চরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) এবং তার স্ত্রী রুবি বেগম (৩৫)। স্থানীয়দের বরাত দিয়ে ইউনিয়নের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে হঠাৎ বাতাস ও বৃষ্টি শুরু হয়। এ সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী এক ঘরে অবস্থান করছিলেন। পাশের ঘরে তাদের তিন সন্তান ছিল। রাত ৮টার দিকে হঠাৎ বজ্রপাত হয় তাদের টিনের ঘরে। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

নিহত দম্পতির সন্তানদের কোনো ক্ষতি হয়নি। তাদের চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। এলাকায় তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্গম এলাকায় হওয়ায় সেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।