কুমারখালীতে অজ্ঞান করে যুবকের থেকে অটো রিক্সা ছিনতাই 

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ॥ উচ্চমাত্রার চেতনা নাশক প্রয়োগে অজ্ঞান করে যুবকের নিকট থেকে অটোরিকশা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৫ মে)  বিকেল পাঁচটা বিশ মিনিটে কুমারখালী থানাধীন চাপড়া ইউনিয়নের চাপরা ইট ভাটার নিকটে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। ছিনতায়ের শিকার অটো রিক্সা চালকের নাম মোঃ মিলন হোসেন (২৫)। তিনি কুমারখালী উপজেলার বাসগ্রামের লিটন হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মিলন হোসেন বুধবার বিকেল ৫ টার দিকে কয়েকজন অজ্ঞাত প্যাসেঞ্জার নিয়ে চাপরা থেকে লাহিনি বটতলার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর চাপরা ইটভাটার কাছে আসলে ফাঁকা পেয়ে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি গুলি মিলনকে গাড়ি থামাতে বলে। এ সময় মিলনের সাথে কথা বলার ভান করে তার উপর উচ্চমাত্রার চেতনা নাশক প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায় চালক মিলন।  এ সময় ফাঁকা রাস্তায় সুযোগ পেয়ে তাকে ফেলে রেখে অটো রিক্সা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে এ ব্যাপারে থানায় এখনো কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান কুমারখালী থানা পুলিশ। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।