কুমারখালীতে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালী পৌরসভার  এলাকার মধ্যে শহর ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচি আওতায় প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। পৌর মেয়র সামসুজ্জামান অরুণ প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে প্রকল্প গুলোর উদ্বোধন করেন।

শত কোটি টাকার প্রকল্পের প্রথম ধাপে  পাকা রাস্তা ও ড্রেন নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৯  কোটি টাকা। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কুমারখালী পৌরসভার  ৮ নং ওয়ার্ডের  তেবাড়িয়া এলাকায় এই  কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন  কুমারখালী পৌর মেয়র ও কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  সামসুজ্জামান অরুণ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর তুহিন শেখ, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম শাহীনুর রহমান, সোনালী হস্ত শিল্পের পরিচালক জসিম উদ্দিন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমারখালী  পৌরসভার  নির্বাহী প্রকৌশলী  ওহিদুল ইসলাম, উপসহকারি প্রকৌশলী ফিরোজুল ইসলাম  প্রমুখ । অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। প্রকল্পটিতে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ২২ শ’ ৪২ মিটার রাস্তা ও ১৬ শ’ ৪৭ মিটার ড্রেন নির্মাণ হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।