কুমারখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে ফেসবুকে পোস্ট 

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম (২৮) কে আটক করেছে কুমারখালী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (৪ জানুয়ারি) জাহাঙ্গীর আলম এর  ফেসবুক আইডি থেকে তিনি লেখেন, ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস” শিরোনামে একটি স্ট্যাটস দেন। তিনি লিখেছেন আমি ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী ছিলাম, আত্মপরিচয়ের এটাই পরম গর্বের সম্বোধন। শুভ জন্মদিন, হৃদয়ের প্রচন্ড ভালোবাসা, আবেগ-ভালোবাসার প্রতিধ্বনি-বাংলাদেশ ছাত্রলীগ। স্ট্যাটাসটি স্থানীয় সমন্বয়কদের দৃষ্টিগোচর হয়।

স্ট্যাটাস এর প্রতিবাদে কুমারখালী বাজারে গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে  বিক্ষোভ মিছিল করে কুমারখালী উপজেলা জাতীয় নাগরিক কমিটির নেতা কর্মীরা। কুমারখালী উপজেলা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন শেখ বলেন, এখনো শহীদের রক্তের দাগ শুকায় নি। এরি মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এই ধরনের উস্কানি মূলক পোস্ট এটা মেনে নেওয়া যায় না। আটক সাবেক ছাত্রলীগ নেতার স্ত্রী জানান, জাহাঙ্গীর আলম কে কোন মামলায় আটক করা হয়েছে তা তারা জানেন না। শুনেছি ফেসবুকে লেখা লেখি নিয়ে তাকে আটক করা হয়েছে। কুমারখালী ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, গতকাল শনিবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। জাহাঙ্গীর আলম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।