কুমারখালীতে দাদুর ইচ্ছেতে হাতির পিঠে চড়ে যুবকের বিয়ে

IMG 20240131 WA0012 কুমারখালীতে দাদুর ইচ্ছেতে হাতির পিঠে চড়ে যুবকের বিয়ে

কুষ্টিয়া কুমারখালী শহরে হঠাৎ করে দেখা যায় রাজার পোশাক পরিহিত যুবক।   হাতির পিঠে চড়ে যাচ্ছেন বিয়ে করতে। বুধবার রাত ৭ টা ৩০ মিনিটের সময় কুমারখালী কুন্ডুপাড়া নবগ্ৰহ মন্ডির এর সামনে  এমনই এক ব্যতিক্রমী বিয়ের দেখা গেছে।

হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়া যুবকের নাম  ধ্রুব  অধিকারী । তিনি শহরের কুন্ডুপাড়া  এলাকার তপন অধিকারীর ছেলে। বিয়ের পর হাতির পিঠে চড়ে একইভাবে তিনি নিজ বাসায় ফিরে আসেন এবং কনেকে গাড়িতে করে নিয়ে আসেন। বরের বাসা  থেকে পায়রা চত্বর ঘুরে কুমারখালী এলঙ্গি পাড়া উদ্দেশে হাতির পিঠে চড়ে রওনা দেন বর। সুসজ্জিত হাতি আর বরকে দেখার জন্য রাস্তার দুই পাশে ভিড় জমে যায় মানুষের।

জানা যায়, কুমারখালী শহরের এলঙ্গি পাড়া  এলাকার অচিন্ত পালের মেয়ে অন্তরা পালের সঙ্গে ধ্রুব  অধিকারী বিয়ে হয়।বরে কাকা জানান, ধ্রুবর দাদু  চেয়েছিলেন হাতির পিঠে বর সাজিয়ে বিয়ে করবে নাতি। সেই ইচ্ছা পুরণ করতেই ছেলেকে রাজকীয় সাজে সজ্জিত করে হাতির পিঠে উঠিয়ে কনের বাড়িতে পাঠানো হয়।

বর ধ্রুব অধিকারী বলেন, আমার দাদু চেয়েছিলেন  প্রিয় নাতি হাতিতে করে  রাজকীয়ভাবে বিয়ে করাবে। আর সেই ইচ্ছা পূরণের জন্য হাতির পিঠে করে বিয়ে করা।   তিনি আরো বলেন, সারাদেশ  খুঁজে হাতি আনতে হয়েছে অনেক কষ্ট করে। একদিনের জন্য প্রায় ৪০ হাজার টাকা খরচ করে এই হাতি আনতে পেয়েছি। আমি এবং আমার পরিবার ও এলাকাবাসী এতে করে চরম আনন্দ উপভোগ করছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।