কুমারখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ-২০২৪ উদ্বোধন

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে চলছে সাংগঠনিক পক্ষ। “বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী – পুরুষের সমতা”-এই স্লোগানের আলোকে (১৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) পর্যন্ত মহিলা পরিষদের পক্ষ থেকে সাংগঠনিক পক্ষ পালন করা হবে। সংগঠনের শক্তি বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করাই এই কর্মসূচি পালনের মূল উদ্দেশ্য। এই কর্মসূচি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পালন করা হচ্ছে। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৪ টার সময় উপজেলা মহিলা পরিষদ অফিসে সাংগঠনিক পক্ষ-২০২৪ এর কর্মসূচি উদ্বোধন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার সভাপতি হোসনেয়ারা রুবী, মহিলা পরিষদ কুমারখালী শাখার সাধারণ সম্পাদক ইশরাত জাহান, সাংগঠনিক সম্পাদক মনিরা হোসেন মেরী প্রমুখ। সভানেত্রী হোসনেয়ারা রুবী বলেন, এই কর্মসূচি পালনের মাধ্যমে সংগঠনের শক্তিকে দৃঢ়ভিত্তিতে দাঁড় করান, সংগঠকদের ক্রমাগত মানোন্নয়ন, সংগঠকদের পেশাদারীত্বের ক্ষেত্রে দক্ষ হয়ে উঠা ও একবিংশ শতাব্দীর চাহিদা পূরণে সংগঠন গড়ে তোলার দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।