কুমারখালীতে সরকারি গাছ কাটলেন চেয়ারম্যানের আত্মীয় স্বজন

কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়া কুমারখালী যদুবয়রা ইউনিয়নের চর কেশবপুর গ্রামে রাজিয়া মেম্বার এর বাড়ির সামনে সরকারি গাছ প্রকাশে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের মামাদের বিরুদ্ধে । যদিও চেয়ারম্যান বিষয়টি অস্বীকার করে উল্টো দুষেছেন রাজিয়া মেম্বারকে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশ থেকে  বড় প্রায়  ৩  টি বড় আম ও দুই টি কাঁঠাল গাছ কাটা হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ২০ থেকে ২৫ জনের একটি গ্র“প হাতে দেশীয় অস্ত্র নিয়ে রাজিয়া মেম্বার এর বাড়িতে হামলা করে এই সময় তার বাড়ির পাশে জমিতে থাকা কলা গাছ সহ বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলে তারা । এই সময় জমিতে থাকা ঘরের খুঁটি ভেঙ্গে দেওয়া হয় বলে জানা গেছে। এই বিষয়ে রাজিয়া মেম্বার  বলেন, আমার বাড়ির সাথে সরকারি জায়গায় গাছ ছিল। সেই গাছ গুলো স্থানীয় চেয়ারম্যান এর মামা কুরবান, জামাল, বিল­াহ এবং হান্নান সহ প্রায় ২০ থেকে ২৫ জন জোর করে কেটে নিয়ে গেছে। এই সময় তারা আমার জায়গা থেকেও কলা সহ সব ধরনের গাছ কেটে নিয়ে গেছে। আমার জমিতে থাকা ঘরের খুঁটি ভেঙ্গে দেওয়া  হয়েছে। আমি বিচার পেলাম না এই বিষয়ে। যদুবয়রা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, অন্য কেই গাছ কাটেনি, আমি জানি মেম্বার নিজেই গাছ কেটেছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম আকিব বলেন, এই বিষয়ে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা সহকারী কমিশনার ভ‚মি আমিরুল আরাফাত বলেন, আপনাদের মাধ্যমে জানতে পারলাম তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।