কুমারখালীতে হিটস্ট্রোকে কলেজ শিক্ষকের মৃত্যু

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে হিটস্ট্রোকে সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান রজব আলীর (৫৫) মৃত্যু হয়েছে। গত রবিবার (২১ এপ্রিল) বিকেলে কলেজ থেকে বাড়ি ফিরে তিনি অসুস্থতা বোধ করেন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।

কুমারখালীতে হিটস্ট্রোকে কলেজ শিক্ষকের মৃত্যু

 

কুমারখালীতে হিটস্ট্রোকে কলেজ শিক্ষকের মৃত্যু

 

সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায়   ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে দশটায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ১৪ এপ্রিল বেলা ১২ টার সময় কুষ্টিয়া কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি গ্রামের মৃত সিরাজ প্রামাণিক ছেলে ও রাজশাহী সরকারি গোরু খামারের জেনারেল ম্যানেজার ও ভেটেনারি সার্জন মো. আব্দুল হামিদ (৫২) হিটস্ট্রোকে মারা গেছেন। এদিকে তীব্র তাপদাহে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা বেড়েছে।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এ বিষয়ে  কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম এ সাঈদ সাকিব বলেন, গরমে আগের তুলনায় রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে। আমরা যথাসাধ্য চিকিৎসা সেবা দেওয়ার দিচ্ছি।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।