কুমিল্লা সীমান্তে পতাকা বৈঠকে পাঁচ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

কুমিল্লায় গীতাবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

সোমবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে সীমান্তে পিলার নং ২১২৫’র কাছে বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

ফেরত দেওয়া নাগরিকরা হলেন, নওগাঁর পত্নীতলার রঘুনাথপুরের আবু জাফরের ছেলে মো. রাফি (২৫), চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের মৃত হেদায়েত উল্লাহর ছেলে মো. আবুল বাশার (৫৫), ফেনীর পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেন দিলুর ছেলে এমদাদ হোসেন (২৭), একই উপজেলার গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদ ভূঁঞা সাইদুজ্জামান ভূঁঞা (২৯) এবং ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহনগর গ্রামের মৃত ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (৪০)।

অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, আটকরা বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে স্থানীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে বিএসএফ বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করে ফেরত প্রদানের উদ্যোগ গ্রহণ করে। স্থানীয় পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের নাগরিকত্ব ও ঠিকানা যাচাই শেষে পতাকা বৈঠকের মাধ্যমে আমরা তাদের গ্রহণ করি। অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক পাঁচজনকে ফেনী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।