কুষ্টিয়ায় আটা ও ডিমের মূল্য উল্লেখ না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরের পৌর বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এসময় আটা ও ডিমের মূল্য উল্লেখ না থাকায় তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া পৌর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে লালন শাহ অটো ফ্লাওয়ার মিলের আটার প্যাকেটে মূল্য না থাকায় ১৫ হাজার টাকা,

মিতুল ডিমের আড়তে বেশি দামে ডিম বিক্রির দায়ে ৫ হাজার টাকা এবং মেসার্স এ হাই এন্ড সন্সকে বেশি দামে ডিম বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সুচন্দন মন্ডল জানান, পণ্যের মোড়কে নির্ধারিত দাম উল্লেখ না থাকা এবং ডিমের দাম বেশি দামে বিক্রি করার দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এসময় সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরিন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।