কুষ্টিয়ায় আল্লাহ পাকের ৯৯ নাম সহ পবিত্র কোরআনের স্তম্ভ নির্মাণ করার দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত

রঞ্জুউর রহমান ॥ গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সকাল এগারোটায় কুষ্টিয়া পৌরসভা পাঁচ রাস্তার মোড়ে মোঃ ইকরাম জোয়াদ্দার (সনি) ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ আলম (মাসুদ) এর সহযোগিতায় আল্লাহ পাকের ৯৯ নাম সহ পবিত্র কোরআনের স্তম্ভ নির্মাণ করার দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। আর এই মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে বলেন, আল্লাহর ৯৯ নাম খচিত স্তম্ভ নির্মাণ উদ্দেশ্য হচ্ছে আসা-যাওয়ার পথে মানুষ আল্লাহকে স্মরণ করার।

শহরের জীবনের ব্যস্ততায় আল্লাহর স্থাপনাটি সর্বশক্তিমান আল্লাহর কথা পথচারীদের স্মরণ করিয়ে দেবে। স্তম্ভে আল্লাহর ৯৯টি নামগুলো ব্যবহার করলে। এগুলো মুসলমানদের জন্য অত্যন্ত আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে এবং আল্লাহর সাথে সংযোগ স্থাপনের একটি মাধ্যম হিসেবে কাজ করে। প্রতিটি নাম আল্লাহর নির্দিষ্ট একটি বৈশিষ্ট্য নির্দেশ করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরিতে সাহায্য করে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।