কুষ্টিয়ায় কঠোর নিরাপত্তায় আদালত ও ডিসি অফিস

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা, তল্লাশি ও আটক আতঙ্কের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করতে পারেনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে গতকাল বুধবার (৩১ জুলাই) বেলা আড়াইটায় আদালত চত্বরে এই কর্মসূচি পালনের কথা ছিল।

আদালত চত্বর, জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিটি প্রবেশ পথ আটকে দেয়া হয় এবং পুলিশ মোতায়েন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে আদালত চত্বর, জেলা প্রশাসকের আশেপাশের এলাকা সহ শহরের বিভিন্ন এলাকা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।  কুষ্টিয়া ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বুধবার সকাল থেকে আদালত চত্বর, জেলা প্রশাসকের আশেপাশের এলাকা সহ শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করে।

 

কুষ্টিয়ায় কঠোর নিরাপত্তায় আদালত ও ডিসি অফিস

 

শহরের বিভিন্ন এলাকায় বসানো হয় পুলিশের চেকপোস্ট। সড়ক-মহাসড়কে পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যদের গাড়ির টহল দেখা গেছে। বিকাল তিনটার দিকে আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশ থেকে সন্দেহজনক বেশ কয়েকজনকে আটক করা হয়। এছাড়াও শহরের মোড়ে মোড়ে তল্লাশি করে কয়েকজনকে আটক করা হয়। এদিন অন্তত ১৬ জনকে আটক করে কুষ্টিয়া মডেল থানায় নেয় পুলিশ। তাদের অধিকাংশই ছাত্র।

  জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে তাদের আটক করে গাড়িতে করে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত কয়েকজন বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে বেলা আড়াইটায় আদালত চত্বরে কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু সেখানে প্রবেশের প্রতিটি গেট বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশের চেকপোস্ট বসানো হয়। এছাড়াও শহরের অধিকাংশ মোড়ে পুলিশের চেকপোস্ট ছিল এবং পুলিশ, র‌্যাব ও বিজিবির গাড়ির টহল চলছিল। আটক আতঙ্ক ও হয়রানির ভয়ে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করতে পারেনি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুল হক জানান, শহরের বিভিন্ন জায়গা থেকে সন্দেহজনক ১৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে রাতে ছেড়ে দেওয়া হবে। কোনো ছাত্রকে আটক করা হবে না। তবে কোনো দুষ্কৃতকারীর তথ্যপ্রমাণ পেলে তাদের আইনের আওতায় নেওয়া হবে।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।