কুষ্টিয়ায় কাউন্সিলর’র প্রধান সহযোগী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরতলীর জুগিয়া ১৫নং ওয়ার্ডে বালির ঘাটে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মহিদুলের প্রধান সহযোগী মোঃ আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৬ অক্টোবর) সন্ধার পরে মজুমপুর গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ১৭ আগস্ট আসলাম হোসেন নামে এক ব্যক্তি মামলাটি করেন বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী দীপেন্দ্র নাথ সিংহ। তিনি জানান,মামলায় রাশিদুল ইসলাম, মোঃ আমিরুল ইসলাম, মোঃ আসলাম সহ ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে ৩৫ নং আরামী রাসেল ও মামলায় ৫ নং আসামি মোঃ আসলাম (৪৬) কে গ্রেফতার করা হয়।উল্লেখ্য, গত ১৫/১০/২০২৪ তারিখে জুগিয়া ১৫নং ওয়ার্ডে বালির ঘাট বন্ধের দাবীতে এলাকাবাসী মানব বন্ধন করে। উক্ত ঘটনার জেরধরে গত ১৬/১০/২০২৪ ইং তারিখ সময় আনুমানিক বেলা ১১.০০ ঘটিকায় ৩নং আসামীর নেতৃত্বে দলবদ্ধভাবে আসামীগণ আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধারালো হাসুয়া, রামদা, লোহার রড, কাঠের বাটাম ও ছ্যানদা নিয়ে বালিরঘাট জোরপূর্বক চালু করার উদ্দেশ্যে যায়

এবং আমরা এলাকার লোকজন বাধা দিলে এ সকলআওয়ামী সন্ত্রাসী ক্যাডার বাহিনী ১, ২, ১৫ ও ৩৫ নং আসামীগণ হাতে থাকা বন্দুক, পাইপগান ওসার্টারগান দিয়ে বেপরোয়ার গুলি বর্ষন করে। এক পর্যায়ে অন্যান্য আসামীগন তাদের হাতে থাকা লোহার রড, কাঠের বাটাম, হকষ্টিক, বাঁশের লাঠি দিয়ে এলাকার লোকজনকে বেপরোয়া মারপিটকরে তাড়িয়ে দেয় এবং তাদের বলে আমরা বালিরঘাট চালাবো। এরপর ১৭ আগস্ট জুগিয়া ভাটাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে আসলাম হোসেন কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৯,তারিখ -১৮-১০-২০২৪।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।