কুষ্টিয়ায় জামায়াত কর্মী খোকন মোল্লার মৃত্যুতে নিন্দা ও প্রতিবাদ

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়ায় বিএনপি নামধারী জাসদের হামলায় আহতদের মধ্যে জামায়াত কর্মী খোকন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় ঢাকাতে মারা গেছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে এখনও ভর্তি আছেন প্রায় ৩০ জন। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) এ ঘটনায় জামায়াতের কুষ্টিয়া জেলা নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম ও সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দারসহ জেলা নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়েছেন এবং এ ঘটনায় দোষীদের অনতিবিলম্বে আটক করে কঠোর বিচার দাবী করেছেন। জানা যায়,  স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে জাসদ নেতা নাসির নব্য বিএনপি সেজে জোরপূর্বক প্রতিদ্বন্দী প্রার্থীকে সরিয়ে দিয়ে নিজের সভাপতি হওয়ার চেষ্টা করেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমলা ইউনিয়ন জামায়াতের আমীর নাসিম রেজা মুকুলকে ভয় হুমকি দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে স্থানীয় প্রশাসন বিষয়টির মীমাংসার জন্য উভয়পক্ষের লোকদের নিয়ে উক্ত প্রতিষ্ঠানে একটি বৈঠকের আয়োজন করে। আগে থেকেই ওত পেতে থাকা নাসির এবং তার সন্ত্রাসী বাহিনী এই বৈঠকে জামায়াতকর্মীদের ওপরে অতর্কিত হামলা চালিয়ে অনেককে গুরুতর আহত এবং যখম করে। এ ঘটনায় প্রায় ৩০ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে জামায়াত কর্মী খোকন মোল্লার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থান ঢাকায় খোকন মোল্লার মৃত্যু হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।