কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ ৩ মাদক চোরাকারবারি আটক

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ফেনন্সিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের অভিযানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এএসআই কামরুল ইসলাম, এএসআই আ,মতিন ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল রবিবার (১৯ জানুয়ারি) সোয়া ১ টার দিকে কুষ্টিয়া পৌর এলাকাধীন মজমপুর মফিজ উদ্দিন বিশ্বাস লেন থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে তিন চোরাকারবারিকে ভারতীয় ফেনন্সিডিলসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা চিহ্নিত মাদক চোরাকারবারি। গ্রেফতারকৃত মাদক চোরাকারবারিরা হলেন চুয়াডাঙ্গা জীবননগরের মৃত হাতেম আলী ছেলে নিয়ামত আলী (৫০), মৃত নাজিম উদ্দিন আহমেদের ছেলে রিয়ন আহমেদ (২১), মোঃ হামজাদ এর ছেলে সুজন (২১) উভয় মাদক চোরাকারবারিরা চুয়াডাঙ্গার জীবননগর এলাকার বাসিন্দা। আরো জানা যায়, তাদের বিরুদ্ধে মডেল থানায় নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।