কুষ্টিয়ায়  পুলিশ ক্লাবের নির্মাণাধীন ভবনে মাদক সেবনকারী আটক

আমিন হাসান ॥ কুষ্টিয়া শহরের থানা পাড়া এলাকার পুলিশ ক্লাবের নবনির্মাণধীন ভবনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’  সার্কেলের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) সকালে অভিযান পরিচালনা করলে নাঈম শেখ (২৭) নামের এক মাদক সেবনকারীকে আটক করেন। আটককৃত নাঈম শেখ কুষ্টিয়া পৌর থানাপাড়া বাঁধ এলাকা আব্দুল কাদেরের ছেলে। গতকাল বুধবার দৈনিক খবরওয়ালা পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হলে তাৎক্ষণিক কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও কুষ্টিয়া মাদকদ্রব্য অধিদপ্তর সেখানে অভিযান করে। এ বিষয়ে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে নাঈম শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করেন,আদিত্য পাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।