কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও বোমা উদ্ধার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুরে সেনাবাহিনীর অভিযানে স্থানীয় এক বিএনপি নেতার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সেনা ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর এ বুলবুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় বাড়ির মালিক নুর এ বুলবুল বাড়িতে ছিলেন না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও বোমা রাতেই মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিরপুর থানায় একটি মামলা করা হয়েছে। এব্যাপারে বিএনপি নেতা বুলবুল জানান, অভিযানের সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। কে বা কাহারা শত্রুতা বশত বাড়ীর ছাদের উপর পরিত্যাক্ত অবস্থায় অবৈধ অস্ত্র রেখে যেতে পারে। এঘটনার সাথে আমার বা আমার পরিবারের কোন সদস্য’র সম্পৃক্ততা নেই। মিরপুর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম বলেন, গতকাল রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে মৃত মীর মাহমুদুল হকের বাড়ির সাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করে। পাশের গাছ বেয়ে ওই ছাদে ওঠা যায়। এটা কোন ষড়যন্ত্র কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। উপরোক্ত এঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।