কুষ্টিয়ায় ভেজাল খাদ্য প্রতিরোধে মোবাইল ল্যাবরেটরি ভ্যান

নিজ সংবাদ ॥ খাদ্যে ভেজাল দেয়া থাকলে সহজেই সনাক্ত করে ফেলবে মোবাইল ল্যাবরেটরি ভ্যান। খুলনা বিভাগের জন্য ছোট সাইজের এমন একটি অত্যাধুনিক ভ্যানে যাত্রা শুরু হলো কুষ্টিয়া থেকে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই পরীক্ষাগারে খাদ্যপণ্যের বিশুদ্ধতা যাচাইয়ে ৩১ ধরনের পরীক্ষা করা সম্ভব হবে। মিলবে তাৎক্ষণিক ফলাফল, নেয়া হবে আইনগত ব্যবস্থাও। গতকাল সোমবার (৩ জুন) কুষ্টিয়া শিল্পকলায় বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায় আনা হয় ভ্যানটি। কর্মশালায় সভাপতিত্ব করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া। ভ্রাম্যমাণ এই ল্যাবরেটরির কার্যক্রম সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) আবু নূর মো. শামসুজ্জামান জানান, দুধ, মধু ও বিভিন্ন ধরনের মসলায় ভেজালসহ ৩১ ধরনের পরীক্ষা এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে করা যাবে। শামসুজ্জামান বলেন, গাড়িগুলো বিভিন্ন মার্কেটের সামনে যাবে। সেখানে নমুনা সংগ্রহের পর ভেজাল থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মো. রেজাউল হক চৌধুরী, মো. কামারুল আরেফিন, আব্দুুর রউফ ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।