কুষ্টিয়ায় যৌথ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (৭ অক্টোবর) ভোরে কুমারখালী উপজেলা হোগলা গ্রামে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। ক্যাপ্টেন লামইয়ানুল ও ক্যাপ্টেন মেহেদী এর নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব এবং পুলিশের ২টি অপারেশন দল কর্তৃক একটি যৌথ অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জানা যায়, কুমারখালী উপজেলাধীন হোগলা গ্রামের বাসিন্দা সাইদ হোসেন কমল এর বাড়ির ভেতরে তল্লাশি করে কোন অবৈধ অস্ত্র পাওয়া যায়নি। পরবর্তীতে অপারেশন দল অভিযুক্তের বাড়ির চারপাশে পুনরায় তল্লাশি শুরু করলে ওয়াশরুমের উপরে থাকা পানির ট্যাংকির পাশে নতুন কাপড় দিয়ে মোড়ানো ০১টি বিদেশী পিস্তল এবং ০৫ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

পরবর্তীতে, সন্দেহজনক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং পারিপার্শ্বিক পরিবেশ ও সার্বিক পরিস্থিতি দেখে যৌথ বাহিনী অন্য কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাইদ হোসেন কমলকে হয়রানির উদ্দেশ্যে উক্ত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ তার বাড়ির ছাদে অবস্থিত পানির ট্যাংকির পাশে রেখে যায়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জনাব সাইদ হোসেন কমলকে নিরপরাধ বলে বিবেচিত হওয়ায় তাকে গ্রেফতার না করে পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ কুমারখালী থানায় হস্তান্তর করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।