কুষ্টিয়ায় রাতে কম্বল নিয়ে হরিজন পল্লীতে ছুটে গেলেন জেলা প্রশাসক 

নিজ সংবাদ ॥ গত দুদিন ধরে কুষ্টিয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের কারণে খেটে খাওয়া বিশেষ করে শ্রমজীবী মানুষের কষ্ট বেড়ে গেছে। এই অবস্থায় শীতের কষ্ট কিছুটা লাঘবে গতকাল রবিববার (৫ জানুয়ারি)রাত ৮ টায় শহরের কবি আজিজুর রহমান সড়কের (বড় স্টেশন রোডের) হরিজন পল্লীতে ছুটে যান কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। এসময় হরিজন পল্লীর প্রায় দুই শতাধিক পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন তিনি।

জেলা প্রশাসকের কাছ থেকে কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন হরিজন পল্লীর বাসিন্দারা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল ওয়াদুদ, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।