খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা মফস্বল ডেস্ক: দৈনিক খবরওয়ালা পত্রিকার চিত্র সাংবাদিক ইমরান হোসেনের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন জেলার সর্বস্তরের সাংবাদিকরা।
বাংলাভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আলমামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুন্নবী বাবু, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভির কুষ্টিয়া প্রতিনিধি লিটন উজ জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকি, দেশ টিভির কুষ্টিয়া প্রতিনিধি নাহিদুল ইসলাম তিতাস, এনটিভি অনলাইনের কুষ্টিয়া সদর প্রতিনিধি খন্দোকার বিদ্যুৎ হোসেন এবং দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন, নিউজ২৪ এর কুষ্টিয়া প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, দৈনিক দিনের খবরের প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক, ঢাকা পোস্টের রাজু আহমেদ, দৈনিক সময়ের কাগজের সহ-সম্পাদক সোহেল টানু, বার্তা সম্পাদক অঞ্জন কৃঞ্চশীল সুভ, দৈনিক দেশেরবানীর ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা, সময়ের কাগজের শাহরিয়ার ইমন রুবেল, দৈনিক জনবাীণর কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম হৃদয়, দৈনিক খবরওয়ালা পত্রিকার সহ-সম্পাদক আব্দুর রহমান, কুমারখালী প্রতিনিধি মোশারফ হোসেন, বিশেষ প্রতিনিধি রঞ্জু রহমান, মিরপুর প্রতিনিধি আব্দুল আওয়াল, ভেড়ামারা প্রতিনিধি হেলাল মজুমদার, দৈনিক সত্য খবরের ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম এবং দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেনসহ কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিক বৃন্দরা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলাকালে সাংবাদিকদের পক্ষ থেকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া সহ হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ সুপারকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির দেওয়া হবে বলেও জানান বক্তারা।
উল্লেখ্য, চিত্র সাংবাদিক ইমরান হোসেন রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় কুষ্টিয়া পৌরসভাস্থ ফুলতলা প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র ও তার দাদী মৃত্যুর ঘটনার সংবাদ সংগ্রহ করতে যায় এবং “দৈনিক খবরওয়ালা” পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ চলাকালে কুষ্টিয়া পৌরসভার কাস্টম মোড় হাশেম ডাক্তারের গলির চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী রকি (৩২) এবং আরিফুল (৩৩) সহ আরো ১০/১২ জন তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এবং নাক, পিঠ ও মাথা কেটে রক্তাক্ত জখমের করে। যার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়াও ইমরান হোসেনের থাকা অফিসের প্যানাসনিক পিভি-১০০ মডেলের ভিডিও ক্যামেরা এবং ক্যামেরার বয়া (মাইক্রোফোন) ছিনিয়ে নেয়।
খবরওয়ালা/এমবি