কুষ্টিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গতকাল শনিবার (৮ জুন) রাতে কুমারখালী উপজেলার জোতপাড়া   এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার মোঃ জিবরুল ইসলাম বিশ্বাস (৩৮) উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের শাখের আলী বিশ্বাসের ছেলে। 

র‌্যাব জানায়,  র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়ার একটি চৌকষ আভিযানিক দল অদ্য ৮ জুন  রাতে।  কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন জোতপাড়া এলাকা হতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-২৫ তারিখঃ ৩০/০৩/২০১১ এসটি সি ৩০/১১ গোয়ালন্দ ঘাট জিআর ৫৪/১১। এর ১০ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জিবরুল ইসলাম কে আত্মগোপনে অবস্থান করাকালে গ্রেফতার করা হয়।

র‌্যাব ১২ অধিনায়ক মোঃ মারুফ হোসেন  বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সাজাপাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।