কুষ্টিয়ায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা স্বতন্ত্র প্রার্থীর

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা স্বতন্ত্র প্রার্থীর, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তিনি আশঙ্কা প্রকাশ করে সাংবাদিকদের বলেন, কুমারখালী-খোকসায় সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি মনে করি না। যেখানে বাংলাদেশ নির্বাচন কমিশনের খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিজে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বসে আছেন।

ঠিক তার আধা ঘন্টা আগে আমার আমবাড়িয়া নির্বাচনী অফিস একদম ভেঙে চুরে ফেলা হয়েছে। গত রাত্রে আমি গ্রামের বাড়িত বসে আছি। হঠাৎ ফোনে জানতে পারলাম আমার কুমারখালীর বাড়িতে রফিক কাউন্সিলর, বাবু কাউন্সিলর ও শাহিন কাউন্সিলরের নেতৃত্বে কিছু সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়েছে। বাড়ির সামনে টানানো পোস্টার ছিড়ে ফেলেছে ওই সন্ত্রাসীরা। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে বলেছেন এটা এই বাড়ি ছেলেপেলেও করতে পারে। ইতোপূর্বেও আমার কর্মীকে হাতুড়ি পেটা করা হয়েছে।

কুষ্টিয়ায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা স্বতন্ত্র প্রার্থীর

 

কুষ্টিয়ায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা স্বতন্ত্র প্রার্থীর

 

টিপু বাহিনীর কিছু সন্ত্রাসীরা আমার কর্মীদের কাছে চাঁদা দাবি করছে। তারা বলেছে ভোটও দিবি, চাঁদাও দিবি। এই টিপু সেলিম আলতাফ জর্জের লোক। আমি এসব সন্ত্রাসীদের ধরে আইনের আওতায় আনা সহ এসব অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোর জোর দাবি জানাচ্ছি। খোকসা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা ইরুফা সুলতানার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমবাড়িয়া স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুরের বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। তবে এ বিষয়টি ডিসি স্যার আমাকে জানিয়েছেন। আমি ওসি সাহেবের কাছে শুনেছি, তার কাছেও কেউ অভিযোগ করেননি।

 

google newsগুগল নিউজে আমাদের ফলো করুন

 

অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ” মঙ্গলবার দুপুর ১২ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান সকল প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের জানান, “ভোট সুষ্ঠু করতে বর্তমান নির্বাচন কমিশন জিরো টলারেন্স মন্ত্রে বিশ্বসী। কাউকে ছাড় দেয়া হবে না। সে যত শক্তিশালীই হোক আর দূর্বলই হোক। সবাই কমিশনের কাছে সমান। একটা দুইটা সহিংস ঘটনায় কথা না শুনলে পত্র দেওয়া হবে, পত্রে কাজ না হলে একশন, এমনকি বেশি সহিংসতা করলে প্রার্থীতাও বাতিল হতে পারে।”

আরও দেখুন:

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।