কুষ্টিয়ার হেলপার সহদুইজন নিহত 

নিজ সংবাদ ॥ রাজবাড়ীর কালুখালীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ হেলপার নিহত হয়েছে। গতকাল শনিবার (৬ জুলাই) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গড়িয়ানা কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার খাজানগরের ফেলু হোসেনের ছেলে লিটন (৩২), ও রাজশাহীর চারঘাট থানার পিরোজপুর গ্রামের আনসার আলীর ছেলে আবিদুর (৩৫)।

স্থানীয়রা জানান, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই ট্রাকের ২ হেলপার নিহত হয়।পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ হেলপারের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।  

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।