কুষ্টিয়া থেকে নিখোঁজ তিন নারী ও এক শিশুকে রাজধানী থেকে উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর থেকে তিন নারী ও এক শিশু নিখোঁজ এর একদিন পর তাদের রাজধানীর বাড্ডা থেকে উদ্ধার করেছে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে নিখোঁজ তিন নারী ও এক শিশুকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত ব্যক্তিরা হচ্ছে, উপজেলার তালবাড়িয়া পশ্চিম রানাখড়িয়া এলাকার আবুদর রাজ্জাক এর কণ্যা আফরোজা খাতুন (১৬), মোঃ রানা এর কণ্যা অথৈই খাতুন (১৭), মোঃ আরিফুল ইসলাম এর কণ্যা আনিকা খাতুন (২১) ও তার নাতি ছেলে মোঃ আনাছ (১৯মাস)।

মিরপুর থানা সূত্রে জানা যায়, মিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আজিজ ও এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তি সহায়তায় রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসা থেকে তাদের উদ্ধার করে। এসময় তাদের জিজ্ঞাসাবাদ জানা যায়, তাহারা পরিবারের অবহেলার স্বীকার এবং নিজেরা আয়-রোজগার করে সাবলম্বী হওয়ার আশায় পরিবারের সদস্যদের সেভেন-আপ এর মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে বাড়ী থেকে পালিয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, গতকাল অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা কাজ শুরু করি। অতঃপর মিরপুর থানার চৌকস একটি অভিযানীক দল রাজধানীর মধ্য বাড্ডা থেকে তাদের উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

উল্লেখ্য গত রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে সেভেন-আপ এর মধ্যে চেতনানাশক খাইয়ে একই পরিবারের তিন নারী সহ শিশু নিখোঁজের ঘটনা ঘটেছিল।

 

খবরওয়ালা/এমবি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।