কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা জামায়েত নেতৃবৃন্দের মতবিনিময় সভা

নিজ সংবাদ ॥ দীর্ঘ ১৮ বছর পর কুষ্টিয়াতে জামায়াতে ইসলামী বাংলাদেশের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই কর্মী সমাবেশে যোগ দিতে কুষ্টিয়ায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। আগামী শনিবার (৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এছাড়াও আজ শুক্রবার (৩ জানুয়ারি) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীতে সুধী সমাবেশেও বক্তব্য রাখবেন ডাঃ শফিক। এদিকে কর্মি সম্মেলন সফল করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুর ৩ টায় কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নেতৃবৃন্দ। কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার,

সহ সেক্রেটারি খাইরুল ইসলাম রবীন, নায়েবে আমীর আব্দুল গফুর, পৌর সভাপতি এনামুল হক, সাবেক পৌর সভাপতি হাফেজ রফিক উদ্দিন আহমেদ প্রমুখ। কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেয়। মতবিনিময় সভায় বক্তব্যে জেলা জামায়াতের নেতারা বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সাংবাদিকদের সাথে মিলিত হবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। সভায় জামায়েত নেতারা শনিবার (৩ জানুয়ারী) কর্মি সভা সফল করার জন্য সর্বস্তরের সাংবাদিকেদের সহযোগিতা কামনা করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।