কুষ্টিয়া মডেল থানা পরিদর্শনে সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার পুলিশের কর্মকর্তাদের সাথে মডেল থানা পরিদর্শন করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) পুলিশের পক্ষে পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার তারেক জুবায়ের।

এছাড়া উপস্থিত ছিলেন, জামায়েত ইসলামের আমীর অধ্যাপক মওলানা আবুল হাসেম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। আন্দোলনে অংশ নিয়ে যারা অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে তাদের সুস্থতা কামনা করেন এবং তিনি বলেন,  হিন্দু-মুসলমান সহ অন্যান্য ধর্মালম্বী সবাই আমাদের ভাই বা সন্তান।

তাদের জানমাল রক্ষা করার দায়িত্ব আমাদের এবং তাদের উপর যারা অত্যাচার করেছে খুবই দুঃখজনক। তাদের উপর যাতে কেউ অত্যাচার করতে না পারে সে বিষয়ে সকলকে সহযোগী করার আহ্বান জানান। দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।