কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

প্রথম ধাপে আজ ৮ মে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ থেকে সদর উপজেলার ১৪৫ কেন্দ্রে ও খোকসা উপজেলা পরিষদ থেকে খোকসা উপজেলার ৫০টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান স্বস্ব প্রিসাইডিং অফিসাররা। তবে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।

 

কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা নির্বাচন  কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

 

কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা ‘নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

কুষ্টিয়া সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুর রহমান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিজিবি মোতায়েনসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে। এবারের নির্বাচনে সদর উপজেলা পরিষদে দুইজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান ও দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বীতা করছেন। আর খোকসা উপজেলা পরিষদে সাতজন চেয়ারম্যান, আটজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।