কুষ্টিয়া সিভিল সার্জন কার্যলয়ের উদ্যোগে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সিভিল সার্জন কার্যলয়ের উদ্যোগে দি লেপ্রসীমিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় কুষ্টিয়ায় বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় বন্যাট্য র‌্যালি বের হয়ে কুষ্টিয়া শহর প্রদক্ষিন করে সিভিল সার্জন কার্যলয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যলয়ের হল রুমে” ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠ মুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে গরীব-অসহায় দুঃস্ত কুষ্ঠ রোগীদের মাঝে কম্বল বিতরন করে সিভিল সার্জন কুষ্টিয়া।

আলোচনা সভার সভাপতিত্ব করেন জাহেদুল হক মতিন, প্রোগ্রাম-কো- অর্ডিনেটর, মুক্তি নারী ও শিশুউন্নয়নসংস্থা। প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আকুল উদ্দিন, সিভিল সার্জন কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রনজিত কুমার পাল, প্রোগ্রাম অফিসার, জেলা সিভিল সার্জন অফিস, ডাঃ নওরিন আলম সিজা, ডাঃ সাজিয়া আফরিন (এমওডিসি) সহকুষ্ঠ রোগে আক্রান্ত দরিদ্র অসহায় রোগীরা উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।