‘কৃষ ৪’-এ ট্রিপল রোলে দেখা যাবে হৃতিককে, ফিরতে পারে ‘কোই মিল গায়া’র ‘জাদু’

বলিউড সুপারস্টার হৃতিক রোশন যখন ‘ওয়ার টু’ নিয়ে শিরোনামে, ঠিক তখন তার প্রতীক্ষিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ ফোর’ নিয়েও উড়ছে আলোচনার ঝড়। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে- এই কিস্তিতে একই সঙ্গে ত্রিপল রোলে দেখা যাবে হৃতিককে, আর পুরো গল্প এগোবে ভিন্ন ভিন্ন টাইমলাইনের মধ্য দিয়ে।

প্রসঙ্গত, ‘কৃষ ফোর’-এ হৃতিকই প্রথমবারের মতো পরিচালকের চেয়ারে বসছেন। টাইম ট্রাভেল, পারিবারিক আবেগ এবং সম্পর্ক- তিনটি উপাদান মিলিয়ে ছবিটি সাজানো হচ্ছে। ২০০ কোটি টাকা বাজেটের ছবিটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা ২০২৬ সালের প্রথম দিকে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার অন্যতম সুপারহিট সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অংশে প্রিয়াঙ্কা চোপড়া প্রত্যাবর্তন করতে পারেন। প্রিয়াঙ্কা ছাড়াও প্রীতি জিনতা এবং প্রবীণ অভিনেত্রী রেখাকেও ‘কৃষ ফোরে’ দেখা যেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, হৃতিক এই ছবিতে ট্রিপল রোল করতে চলেছেন। ইন্সট্যান্ট বলিউডের প্রতিবেদন অনুসারে, এই ছবিতে কৃষকে বিভিন্ন টাইমলাইনে দেখানো হবে।

ছবিটিকে অতীত এবং ভবিষ্যতের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তবে ছবিটিকে পারিবারিক আবেগ এবং সম্পর্কের উপর ভিত্তি করেই তৈরি করা হবে।

যদিও চিত্রনাট্য বা গল্পের বিষয়ে কোনও বড় আপডেট আসেনি, তবে নিশ্চিত করা হয়েছে যে, হৃতিক রোশন নিজেই প্রথম বারের মতো পরবর্তী অংশটি পরিচালনা করতে চলেছেন। ছবিতে টাইম ট্রাভেলের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

চিত্রনাট্য যাতে উন্নত মানের হয়, তার জন্য হৃতিক লেখক এবং আদিত্য চোপড়ার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করছেন। ‘কোই মিল গায়া’ মুক্তির ২৩ বছর পর ‘কৃষ ফোরে’-এ ‘জাদু’রও প্রত্যাবর্তন ঘটতে পারে।

বর্তমানে তার আসন্ন ছবি ‘ওয়ার টু’ চলেছে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি। এই ছবিটি পুরোটাই অ্যাকশনে ভরপুর।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।