বিশ্বকাপের আগেই কোহলির বিশ্বরেকর্ড ভাঙতে পারেন বাবর

ক্রীড়া ডেস্ক ॥ আগামী মাস অর্থাৎ জুনের ১ তারিখ শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বিরাট কোহলির বিশ্বরেকর্ড ভেঙে ফেলতে পারেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। রোহিত শর্মা এবং কোহলিকে টপকে এক নম্বর পৌঁছাতে পাকিস্তান তারকার দরকার মোটে ২১৫ রান। কোন জায়গায় এক নম্বর?

 

বিশ্বকাপের আগেই কোহলির বিশ্বরেকর্ড ভাঙতে পারেন বাবর

 

বিশ্বকাপের আগেই কোহলির বিশ্বরেকর্ড ভাঙতে পারেন বাবর

আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই দুই ভারতীয় তারকাকে পেছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান সংগ্রহকারীতে পরিণত হতে পারেন বাবর আজম। এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রানের মালিক হলেন বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। বাবর আজম আছেন তৃতীয় স্থানে। তবে রোহিত ও কোহলির থেকে খুব বেশি পিছিয়ে নেই পাকিস্তান অধিনায়ক।

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

বিরাট কোহলির রান ৪০৩৭, রোহিতের ৩৯৭৪ আর বাবরের ৩৮২৩। কোহলির থেকে ২১৪ আর রোহিতের থেকে ১৫১ রান পিছিয়ে বাবর। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি ও ইংল্যান্ডের বিপক্ষে ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন বাবর আজম। ফলে কোহলি ও রোহিতকে পেছনে ফেলে এক নম্বরে যেতে বাবর পাচ্ছেন ৭টি ম্যাচ। ৭ ম্যাচে ২১৫ রান, বাবরের মতো ব্যাটারের জন্য খুব কঠিন কিছু নয়!

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।